সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
আগুন লেগেদক্ষিণ কোরিয়ায় প্রবীণ ব্যক্তিদের একটি নার্সিং হোমে আগুন লেগে ১০ জন মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৭ জন। এক কর্মকর্তা জানান, দেশটির দক্ষিণ-পূর্ব শহরের পোহাংয়ের দ্বিতলবিশিষ্ট একটি নার্সিং হোমে গত বৃহস্পতিবার সন্ধ্যায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। প্রচণ্ড ধোঁয়ায় শ্বাসরোধে তাঁরা মারা যান। তাঁদের বয়স ৭০ থেকে ৮০ বছরের মধ্যে। ফায়ার সার্ভিসের কর্মীরা আধা ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। বিবিসি।টিকাদান কর্মসূচিকঙ্গোর দ্বিতীয় বৃহত্তম শহর পয়েন্টি-নয়েরিতে পোলিও প্রতিরোধে টিকাদান কর্মসূচির প্রথম রাউন্ড গতকাল শুক্রবার থেকে শুরু হয়েছে। মধ্য আফ্রিকায় অবস্থিত দেশগুলোর ৩০ লাখ মানুষকে পোলিও টিকা দেওয়ার লক্ষ্যে আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলো এ কর্মসূচি হাতে নিয়েছে। কঙ্গো-ব্রাজাভিলে ও তার পাশ্ববর্তী দেশ কঙ্গো প্রজাতন্ত্র এবং অ্যাঙ্গোলায় পোলিও রোগ ছড়িয়ে পড়ার পর ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ বেশ কিছু আন্তর্জাতিক সাহায্য সংস্থা এ উদ্যোগ নিল। ওই দেশগুলোতে পোলিওতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত নিহত হয়েছে শতাধিক। এ ছাড়া পক্ষাঘাতগ্রস্ত হয়েছে কয়েক শ মানুষ। বিবিসি।বিমান বিধ্বস্ত হয়েদক্ষিণ কোরিয়ার একটি গোয়েন্দা বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। বিমানবাহিনীর এক কর্মকর্তা জানান, গতকাল শুক্রবার নিয়মিত প্রশিক্ষণ চলাকালে রাজধানী সিউলের ১৩০ মাইল দক্ষিণে অবস্থিত জিওনজু পর্বতের সঙ্গে সংঘর্ষে বিমানটি বিধ্বস্ত হয়। দক্ষিণ কোরিয়ায় জি-২০ সম্মেলন উপলক্ষে নেওয়া কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্যে এ ঘটনা ঘটল। বিমানবাহিনী দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে। এপি।জঙ্গিবিমান ক্রয়ব্রাজিল ফ্রান্সের কাছ থেকে ‘রাফালা ফাইটার জেট’ জঙ্গিবিমান কিনবে বলে আশা প্রকাশ করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলা সারকোজি। গতকাল শুক্রবার দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে অনুষ্ঠিত জি-২০ সম্মেলনের শেষ দিনে সংবাদ সম্মেলনে তিনি জানান, আমার দৃঢ় বিশ্বাস, ব্রাজিল আমাদের কাছ থেকে জঙ্গিবিমান কিনবে। এর আগে তিনি ব্রাজিলের ক্ষমতাসীন প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দ্য সিলভা এবং নবনির্বাচিত প্রেসিডেন্ট ডিলমা রউসেফের সঙ্গে এ-সংক্রান্ত একটি চুক্তি নিয়ে আলোচনা করেন। এএফপি।