সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৃত্যুদণ্ড কার্যকরইরানে গতকাল শনিবার একজন ক্রমিক খুনির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ফরিদ বাগলানি নামে ওই খুনি গত চার বছরে ১৬ জন নারী ও কিশোরীকে হত্যা করেছে। বার্তা সংস্থা ফারস জানায়, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আহভাজ শহরের একটি কারাগারে বাগলানির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এএফপি।জারদারির চীনপ্রীতিপাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি বলেছেন, ‘চীনের সঙ্গে আমার সম্পর্কটা খুবই রোমাঞ্চকর। চীনের প্রকৃতি, মানুষ আর সংস্কৃতিকে আমি ভালোবাসি। আমি চীনের অনুরাগী। কাজেই চীনে যাওয়াটা আমার কাছে নিজের বাড়িতে যাওয়ার মতোই।’ চীনের গুয়াংঝুতে এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান শেষে গতকাল দেশে ফেরার সময় জারদারি এ মন্তব্য করেন। এএফপি। ই-মেইল হ্যাক করায়সারাহ পেলিনের ই-মেইল হ্যাক করার দায়ে গত শুক্রবার একটি বিশ্ববিদ্যালয়ের সাবেক এক শিক্ষার্থীকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ড পাওয়া ওই শিক্ষার্থীর নাম ডেভিড কারনেল (২২)। ২০০৮ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় রিপাবলিকান দলের ভাইস প্রেসিডেন্ট প্রার্থী সারাহ পেলিনের ই-মেইল হ্যাক করেন কারনেল। এপি।