সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিমান হামলাসুদানের দক্ষিণাঞ্চলে বিদ্রোহীদের লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে সেনাবাহিনী। এতে সাতজন আহত হয়েছে। দক্ষিণাঞ্চলের সেনাবাহিনীর একজন মুখপাত্র জানান, সীমান্ত এলাকায় বিদ্রোহীদের লক্ষ্য করে ওই হামলা চালানো হয়। জাতিসংঘ হামলার সত্যতা স্বীকার করে বলেছে, ঘটনাটি তদন্ত করার জন্য তারা সেখানে একটি দল পাঠিয়েছে। বিবিসি।আগুনে পুড়েফ্রান্সের পূর্বাঞ্চলীয় দিজ্যঁন শহরে একটি নয়তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় সাতজন নিহত হয়েছে। কর্মকর্তারা জানান, স্থানীয় সময় রাত একটা ৩০ মিনিটে ভবনের বাইরে একটি আবর্জনার স্তূপে আগুনের সূত্রপাত হয়। এতে সাতজন নিহত এবং চারজন আহত হয়েছে। আহত ব্যক্তিদের অবস্থা গুরুতর। দমকলকর্মীরা জানান, অগ্নিকাণ্ডের সময় ভবন থেকে ১৩০ জনকে উদ্ধার করা হয়েছে। বিবিসি।চারজনে একজনইন্দোনেশিয়ার বালি দ্বীপে প্রতি চারজনের একজন যৌনকর্মী এইডস রোগে আক্রান্ত হয়েছে। গতকাল শনিবার ন্যাশনাল এইডস কমিশনের একটি প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়। প্রতিবেদনে বলা হয়, এ বছর বালি দ্বীপে ৫৯৭ জন যৌনকর্মী এইচআইভিতে আক্রান্ত হয়েছে। এ নিয়ে এইচআইভিতে আক্রান্তের সংখ্যা তিন হাজার ৭৭৮ জনে দাঁড়াল। এএফপি।