সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
নতুন বন্দর উদ্বোধনশ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষে গত বৃহস্পতিবার চীনের অর্থায়নে নির্মিত একটি বন্দর উদ্বোধন করেছেন। বন্দরটি নির্মাণে চীন ৩০ কোটি ডলার ঋণ দিয়েছে। নির্মাণকাজ সম্পূর্ণ হতে ১৫০ কোটি ডলার ব্যয় হবে। এ ছাড়া বাংলাদেশ, মিয়ানমার ও পাকিস্তানে বন্দর-সুবিধার উন্নয়নে কাজ করে যাচ্ছে চীন। ধারণা করা হচ্ছে, দক্ষিণ এশিয়ায় প্রভাব বিস্তার করার জন্যই চীন এ পদক্ষেপ নিয়েছে। এএফপি।২০০ বন্দীর পলায়নকঙ্গো প্রজাতন্ত্রের একটি কারাগার থেকে গত মঙ্গলবার প্রায় ২০০ জন বন্দী পালিয়ে গেছে। উত্তর-পশ্চিমাঞ্চলীয় জেমেনার একটি কারাগারে বন্দীদের বিচারকাজ চলাকালে এ ঘটনা ঘটে। আইনজীবীরা জানান, বিচারকাজ শুরু হওয়ার পর বন্দীরা পাথর ছুড়তে থাকলে সবাই আতঙ্কিত হয়ে পড়ে। এ সময় শত শত বন্দী পালিয়ে যায়। বিবিসি।তিনটি লাশ উদ্ধারযুক্তরাষ্ট্রের ওহাইয়ো অঙ্গরাজ্যে নিখোঁজ হওয়া তিনজনের লাশ গতকাল শুক্রবার উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, কয়েকটি আবর্জনার বস্তার মধ্যে মৃতদেহগুলো রাখা ছিল। গত ১০ নভেম্বর টিনা হারম্যান (৩২), তাঁর ছেলে কোডি মেনার্ড (১১), মেয়ে সারাহ মেনার্ড ও বান্ধবী স্টেফানি স্প্র্যাং (৪১) নিখোঁজ হন। পরে গত রোববার একটি বাড়ি থেকে সারাহ মেনার্ডের মৃতদেহ উদ্ধার করা হয়। বিবিসি।