সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিহত ৩আফগানিস্তানে একটি সাইকেলে রাখা বোমা বিস্ফোরণে তিন বেসামরিক ব্যক্তির মৃত্যু হয়েছে। আহত হয়েছে প্রায় ২৫ জন। গতকাল শনিবার পূর্বাঞ্চলের লাঘম্যান প্রদেশের মিহতারলাম শহরে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন নারী ও একটি শিশু রয়েছে। হামলার লক্ষ্যবস্তু কী ছিল তা পরিষ্কার নয়। একটি পুলিশ চেকপয়েন্ট থেকে মাত্র ৫০ মিটার দূরে এ বিস্ফোরণ ঘটে। সেখানে কোনো সামরিক বা সরকারি স্থাপনা ছিল না। এএফপি।অর্ধশতাধিক গ্রেপ্তারনাইজেরিয়ার সেনাবাহিনী গতকাল শনিবার জানিয়েছে, সে দেশের দক্ষিণাঞ্চলে অভিযান চালিয়ে একটি জঙ্গিগোষ্ঠীর সন্দেহভাজন নেতাসহ অর্ধশতাধিক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। বিশেষ টাস্কফোর্সের মুখপাত্র মিথি অ্যানটিগা বলেন, সেনাবাহিনীর বিশেষ একটি দল তেলসমৃদ্ধ রিভার্স রাজ্যের একটি ক্যাম্পে অভিযান চালিয়ে ওই জঙ্গিদের গ্রেপ্তারে সক্ষম হয়। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে বেশ কয়েকজন বিদেশিসহ ১৯ জন তেলশ্রমিককে অপহরণের ঘটনায় তারা সম্পৃক্ত ছিল বলে ধারণা করা হচ্ছে। এএফপি।ভারতে বস্তিবাসী আগামী বছর ভারতে বস্তিবাসীর সংখ্যা নয় কোটি ৩০ লাখে দাঁড়াবে। এই সংখ্যা ২০০১ সালের তুলনায় এক কোটি ৭৮ লাখ বেশি। গত শুক্রবার ভারতীয় সংসদের নিম্নকক্ষ লোকসভায় প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান ভারতের কেন্দ্রীয় আবাসন ও দারিদ্র্য দূরীকরণবিষয়ক মন্ত্রী কুমারী শৈলজা। ভারতের পরিকল্পনা কমিশনের প্রধান উপদেষ্টা প্রণব সেনের নেতৃত্বে গঠিত কমিটি গত ৩০ আগস্ট এ-সংক্রান্ত একটি প্রতিবেদন দেয়। এতে বলা হয়, ২০১১ সালের জানুয়ারি মাসে ভারতে বস্তিবাসীর সংখ্যা হবে নয় কোটি ৩০ লাখ। ২০০১ সালে এই সংখ্যা ছিল সাত কোটি ৫২ লাখ। কলকাতা প্রতিনিধিপ্রস্তাব প্রত্যাখ্যানতালেবান ও আল-কায়েদা জঙ্গিদের বিরুদ্ধে আরও বেশি এলাকাজুড়ে চালকবিহীন বিমান বা ড্রোন অভিযান চালানোর জন্য পাকিস্তানের কাছে একটি প্রস্তাব করেছিল যুক্তরাষ্ট্র। তবে পাকিস্তান সরকার ওই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। পাকিস্তানের গোয়েন্দা সংস্থার একজন কর্মকর্তা জানান, দেশের ঘনবসতিপূর্ণ এসব এলাকায় ড্রোন হামলা চালাতে দেওয়ার বিষয়টি কল্পনাও করা যায় না। বিবিসি।