সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
বিচারের নতুন তারিখইরানে গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক মার্কিন তিন পরিব্রাজকের বিচারকাজ আগামী ৬ ফেব্রুয়ারি শুরু হবে। এর আগে চলতি মাসে শুরুর দিকে বিচারের কার্যক্রম স্থগিত করা হয়। মামলার বিবাদীপক্ষের কৌঁসুলি মাসুদ শাফি গতকাল সোমবার বলেন, ‘বিচারের কার্যক্রম শুরুর ব্যাপারে আদালত আমাকে অবহিত করেছেন। বিচারের দিন মার্কিন তিন পরিব্রাজক সারাহ শোর্ড, জশ ফ্যাটাল ও শেন বয়ারকে আদালতে উপস্থিত থাকতে বলা হয়েছে।’ গত সেপ্টেম্বরে সারাহ শোর্ড জামিনে মুক্তি পেয়ে যুক্তরাষ্ট্রে ফিরে গেছেন। এএফপি।খনি ধসেসুরিনামে একটি সোনার খনি ধসে সাতজন নিহত ও দুজন আহত হয়েছেন। গত রোববার পুলিশের একজন পরিদর্শক জানান, গত শনিবার রাতে অবৈধভাবে সোনা আহরণের সময় ওই খনির একটি দেয়াল ধসে পড়ে। এ সময় দুজন বের হতে সক্ষম হলেও দেয়ালের নিচে চাপা পড়ে সাতজন নিহত ও দুজন আহত হন। আহত ব্যক্তিদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এএফপি।ধর্ষণপাপুয়া নিউগিনিতে ১৭ বছরের এক স্কুলবালককে একদল নারী ধর্ষণ করেছে। দেশটির সাউদার্ন হাইল্যান্ড প্রদেশের মেন্ডি নামক জায়গায় ওই ঘটনা ঘটে। পুলিশ জানায়, গত শুক্রবার সবজি কাটার ছুরি হাতে ১০ জন নারী ওই বালককে আক্রমণ করে। এ সময় চারজন নারী ওই বালককে ধর্ষণ করে। এ ঘটনায় ওই বালক এইডস রোগে আক্রান্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পিটিআই।