সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাদ ধসেপাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে গতকাল মঙ্গলবার একটি সেপটিক ট্যাংকের ছাদ ধসে ১৪ জন নারীর মৃত্যু হয়েছে। খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বুনার নামক স্থানে এ ঘটনা ঘটে। কর্মকর্তারা জানান, একটি দাফন অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য কয়েক ডজন লোক ওই ট্যাংকের ছাদে বসে ছিল। হঠাৎ ছাদটি ধসে পড়ে। এতে ১৪ জন নারী ওই ট্যাংকের ভেতরে পড়ে মারা যায়। এ ছাড়া ৩৪ জন আহত হয়। এপি।চূড়ান্ত ফল ঘোষণাআফগানিস্তানে গত সেপ্টেম্বরের পার্লামেন্ট নির্বাচনের চূড়ান্ত ফলাফল আজ বুধবার ঘোষণা করা হবে। ইনডিপেনডেন্ট ইলেকশন কমিশনের (আইইসি) মুখপাত্র নূর আহমেদ গতকাল মঙ্গলবার এ তথ্য জানান। এর আগে ব্যাপক জালিয়াতির অভিযোগ পাওয়ার পর নির্বাচনের ফলাফল স্থগিত করা হয়। গত ১৮ সেপ্টেম্বর এই নির্বাচনে ভোট গ্রহণ করা হয়। এতে ৫৬ লাখ ভোটার ভোট দেন। এর মধ্যে কর্তৃপক্ষ ১৩ লাখ ভোট বাতিল করে। এ ছাড়া বিজয়ী ঘোষিত ১৯ জন প্রার্থীকে অযোগ্য ঘোষণা করা হয়। এএফপি।