সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৭৮ বছরের জেলরোগীদের যৌন হয়রানি করার দায়ে ব্রাজিলের এক চিকিৎসককে ২৭৮ বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। দণ্ড পাওয়া ওই চিকিৎসকের নাম রজার আবদেলমসিহ। গত মঙ্গলবার কর্মকর্তারা জানান, সাওপাওলোতে আবদেলমসিহ একটি প্রাইভেট ক্লিনিক পরিচালনা করেন। এই ক্লিনিকে তিনি বিভিন্ন সময় ৫৬ জন রোগীকে ধর্ষণ ও যৌন হয়রানি করেছেন বলে অভিযোগ ওঠে। অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে ওই দণ্ডাদেশ দেওয়া হয়। তবে ব্রাজিলের আইন অনুযায়ী তাঁকে সর্বোচ্চ ৩০ বছর কারাগারে কাটাতে হবে। এএফপি।ওয়েবসাইট বন্ধচীনে অশ্লীল ছবি ও বিষয়বস্তু রাখার দায়ে ৬০ হাজারেরও বেশি ওয়েবসাইট বন্ধ করে দেওয়া হয়েছে। সরকারি এক বিবৃতিতে বলা হয়, ২০০৯ সালের ডিসেম্বর থেকে ইন্টারনেটে পর্নোগ্রাফি ও অবৈধ প্রকাশনার বিরুদ্ধে অভিযান শুরু করা হয়। অভিযানে প্রায় ১৭ লাখ ওয়েবসাইট পরীক্ষা করে দেখা হয়। অশ্লীল বিষয়বস্তু আছে এমন সব ওয়েবসাইট সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ৫১৬ জন তথ্যদাতাকে ৭৯ হাজার ডলার দেওয়া হয়েছে। পিটিআই।