সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
হাতির দাঁত আটকভিয়েতনামের শুল্ক কর্মকর্তারা দুই টন হাতির দাঁত আটক করেছেন। এগুলো অবৈধভাবে কেনিয়া থেকে আমদানি করে চীনে পাঠানো হচ্ছিল। শুল্ক বিভাগের উদ্ধৃতি দিয়ে ভিএন এক্সপ্রেস অনলাইন নিউজ সাইটের খবরে গতকাল বৃহস্পতিবার বলা হয়, উত্তরাঞ্চলীয় হাইফং বন্দরে গত মঙ্গলবার কনটেইনারের মধ্যে এ দাঁতগুলো পাওয়া যায়। সেখানে ৪০০ প্লাস্টিকের বস্তার মধ্যে হাতির দাঁতগুলো লুকিয়ে রাখা হয়েছিল এবং শুষ্ক শৈবাল দিয়ে সেগুলো ঢাকা ছিল। এএফপি।ট্যাংকার উদ্ধাররাশিয়ার এক যুদ্ধজাহাজ গতকাল বৃহস্পতিবার সশস্ত্র অভিযান চালিয়ে ছিনতাই হওয়া রুশ মালিকানাধীন একটি তেলভর্তি ট্যাংকার উদ্ধার করেছে। এ সময় এক জলদস্যু নিহত হয়েছে এবং আরও ১০ জলদস্যুকে আটক করা হয়েছে। পাঁচ কোটি ২০ লাখ ডলার মূল্যের অপরিশোধিত তেলসহ বুধবার সোমালীয় জলদস্যুরা ‘মস্কো ইউনিভার্সিটি’ নামের ট্যাংকারটি ছিনতাই করে। ছিনতাই হওয়া জাহাজের পরিচালনাকারী প্রতিষ্ঠািন নভোশিপ একথা জানায়। রয়টার্স, এএফপি।