সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৫০ শতাংশ আসন পশ্চিমবঙ্গের পঞ্চায়েতে এবার ৫০ শতাংশ আসন নারীদের জন্য সংরক্ষণ করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। এত দিন তাঁদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষিত ছিল। বুধবার রাজ্য বিধানসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রসঙ্গত, পশ্চিমবঙ্গই ভারতের প্রথম রাজ্য যেখানে ১৯৯২ সাল থেকে পঞ্চায়েতে মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষিত হয়। ২০১৩ সালের পরবর্তী পঞ্চায়েত নির্বাচনে নারীদের জন্য ৫০ শতাংশ আসন কার্যকর হবে। কলকাতা প্রতিনিধিআবদুল্লাহর অস্ত্রোপচারযুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সৌদি বাদশাহ আবদুল্লাহর অস্ত্রোপচার সফল হয়েছে। হার্নিয়ার অস্ত্রোপচারের জন্য গত সোমবার তিনি সেখানে যান। আল-আরাবিয়া টেলিভিশন গতকাল বৃহস্পতিবার জানিয়েছে, নিউইয়র্ক প্রেসবিটেরিয়ান হাসপাতালে আবদুল্লাহর অস্ত্রোপচার সফল হয়েছে। অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে উঠছেন ৮৬ বছর বয়সী আবদুল্লাহ। বাদশাহ দেশের বাইরে থাকায় তাঁর দায়িত্ব পালন করছেন সম্ভাব্য উত্তরাধিকারী প্রিন্স সুলতান বিন আজিজ। তবে ৮০ বছরের বেশি বয়সী সুলতানও বেশ অসুস্থ। তিনি মরক্কোয় চিকিৎসা নিচ্ছেন বলে গণমাধ্যমের খবরে বলা হয়েছে। বিবিসি।হেলিকপ্টার বিধ্বস্তরাশিয়ার একটি হেলিকপ্টার গত বৃহস্পতিবার সাইবেরিয়া অঞ্চলে বিধ্বস্ত হয়েছে। এতে সাতজন নিহত এবং তিনজন আহত হয়েছেন বলে তদন্তকারীরা জানিয়েছেন। তদন্ত কমিটির বিবৃতিতে জানানো হয়েছে, সাইবেরিয়ার তারি নগরে অবতরণের আগে এমআই-৮ হেলিকপ্টারটিতে আগুন ধরে যায় এবং এর পরই সেটি বিধ্বস্ত হয়। এতে সাতজন আরোহী ঘটনাস্থলেই নিহত হন এবং গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে তিন ক্রুকে। তবে দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলে ওই বিবৃতিতে জানানো হয়। এএফপি।