সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
যাজকের কারাদণ্ড১৫৫টি শিশুকে যৌন নির্যাতন করার দায়ে জার্মানিতে গত বৃহস্পতিবার সাবেক একজন ক্যাথলিক যাজককে সাত বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। দণ্ড পাওয়া ওই যাজকের বয়স ৫০ বছর। তাঁর নাম জানা যায়নি। জানা গেছে, ওই যাজক ক্যাসেল শহরের কাছে একটি স্কুলে কাজ করতেন। ১৯৯২ থেকে ২০০৩ সালের মধ্যে তিনি ওই শিশুদের ওপর যৌন নির্যাতন চালান। অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে ওই দণ্ডাদেশ দেওয়া হয়। জি নিউজ।ট্যাংকারে বিস্ফোরণজর্ডানে ইরাক সীমান্তের কাছে গত বৃহস্পতিবার একটি তেলের ট্যাংকারে বিস্ফোরণে দুজন নিহত ও নয়জন আহত হয়েছে। এ ঘটনায় আরও ১৯টি ট্রাকে আগুন ধরে যায়। জর্ডানের নিরাপত্তা কর্মকর্তারা জানান, ইরাক ও জর্ডান সীমান্তের মধ্যবর্তী স্থানে নো ম্যানস ল্যান্ডে তেল খালাস করার সময় ইরাক থেকে আসা ওই ট্যাংকারে বিস্ফোরণের পর আগুন ধরে যায়। এ ঘটনায় ট্যাংকারের ইরাকি চালককে গ্রেপ্তার করা হয়েছে। কর্মকর্তারা আরও জানান, তেল খালাস করার সময় ত্রুটির কারণেই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে প্রমাণ পাওয়া গেছে। এএফপি।