সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
তালেবান কমান্ডার গ্রেপ্তারপাকিস্তানে গতকাল শনিবার তালেবানের একজন গুরুত্বপূর্ণ কমান্ডারকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ওই কমান্ডারের নাম শের আলী। কর্মকর্তারা জানান, খাইবার পাখতুনখাওয়া প্রদেশের সোয়াত জেলার মাত্তা নামক স্থান থেকে শের আলীকে আটক করা হয়। এরপর একটি অজ্ঞাতনামা জায়গায় তাঁকে নিয়ে যাওয়া হয়। তিনি তালেবানের অর্থসংক্রান্ত বিষয় দেখাশোনা করতেন। তাঁর বিরুদ্ধে জঙ্গিদের কাছে অস্ত্র সরবরাহ ও বিভিন্ন নির্যাতনের ঘটনায় জড়িত থাকারও অভিযোগ রয়েছে। এ ছাড়া কয়েকটি গুরুত্বপূর্ণ মামলায় তাঁকে খোঁজা হচ্ছিল। ডন অনলাইন।নতুন ফ্রন্টপশ্চিমবঙ্গে জাতীয় কংগ্রেসের সঙ্গে তৃণমূল কংগ্রেসের জোট থাকলেও জাতীয় কংগ্রেস শুক্রবার আরও পাঁচটি ছোট দলকে নিয়ে পশ্চিমবঙ্গে গঠন করেছে নতুন এক ফ্রন্ট। রাজ্য কংগ্রেসের সভাপতি মানস ভূঁইয়া শুক্রবার কলকাতায় এক সংবাদ সম্মেলনে এই নতুন ফ্রন্ট গঠন করার কথা ঘোষণা দেন। এই ফ্রন্টে যে পাঁচটি দলকে নেওয়া হয়েছে, সেগুলো হলো: সিদ্দিকুল্লা চৌধুরীর পিডিসিআই, সমীর পুততুন্ডের পিডিএস, জনবাদী ফরোয়ার্ড ব্লক, রাষ্ট্রীয় লোকদল ও আরসিপিআই। এই নতুন ফ্রন্টের নাম দেওয়া হয়েছে ‘সংযুক্ত ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক ফ্রন্ট’ বা ইউএসডিএফ। কলকাতা প্রতিনিধি।