সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভূমিমাইন বিস্ফোরণেভারতের ওডিশা রাজ্যে গত শনিবার রাতে মাওবাদীরা একটি অ্যাম্বুলেন্সের নিচে ভূমিমাইনের বিস্ফোরণ ঘটিয়েছে। এতে চালক ও দুই আরোহী নিহত হয়েছেন। পুলিশের মহাপরিচালক মনমোহন প্রহরাজ হতাহতের সত্যতা স্বীকার করে জানান, রাজ্যের কন্ধমাল জেলার পণ্ডুগাঁর গ্রামের কাছে এ ঘটনা ঘটে। এদিকে একইদিনে মণিপুর রাজ্যের মেয়াংখংয়ে পাঁচ সরকারি কর্মকর্তাকে বিচ্ছিন্নতাবাদী জঙ্গিরা অপহরণ করে। অপহূতদের মধ্যে দুজন প্রকৌশলী রয়েছেন। কলকাতা প্রতিনিধি।কুকুরের কামড়েপাকিস্তানের মুলতানে এক দল কুকুরের কামড়ে ছয় বছরের একটি মেয়ের মৃত্যু হয়েছে। মেয়েটির নাম সোনিয়া বিবি। গতকাল রোববার একটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সোনিয়া মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে স্থানীয় এক ব্যক্তির হাঁস-মুরগির খামার পাহারায় নিয়োজিত এক দল কুকুর তাকে আক্রমণ করে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর সে মারা যায়। পিটিআই।