সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১০০ শিশু আহতচীনের পশ্চিমাঞ্চলীয় সিনজিয়াং প্রদেশের একটি স্কুলে গতকাল সোমবার হুড়োহুড়ির কারণে পদদলিত হয়ে প্রায় ১০০ শিশু আহত হয়েছে। চীনের রাষ্ট্রনিয়ন্ত্রিত বার্তা সংস্থা সিনহুয়া জানায়, প্রদেশের আকসু শহরের ওই স্কুলে মধ্যাহ্নভোজের বিরতির পর শিশুরা দৌড়ে খেলার মাঠে যাচ্ছিল। এ সময় সামনের দিকে থাকা কয়েকটি শিশু হোঁচট খেয়ে পড়ে যায়। এরপর পদদলিত হয়ে প্রায় ১০০ শিশু আহত হয়। আহত শিশুদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। এদের মধ্যে সাতজনের অবস্থা গুরুতর এএফপি।