সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুরগি নিধনবার্ড ফ্লুর প্রাদুর্ভাব দেখা দেওয়ায় জাপানের একটি মুরগির খামারে গতকাল মঙ্গলবার থেকে মুরগি নিধন শুরু হয়েছে। খামারটি রাজধানী টোকিও থেকে ৬০০ কিলোমিটার দূরের একটি এলাকায় অবস্থিত। কর্মকর্তারা জানান, গত সোমবার ওই খামারে পাঁচটি মুরগি মারা যায়। প্রাথমিক পরীক্ষায় মৃত্যুর কারণ হিসেবে বার্ড ফ্লু শনাক্ত হওয়ায় গতকাল থেকে ওই খামারের ২৩ হাজার ৩০০টি মুরগির নিধনকাজ শুরু হয়। এএফপি।অভয়ারণ্য ঘোষণাতামিল টাইগার বিদ্রোহীদের ঘাঁটি হিসেবে ব্যবহূত একটি জঙ্গলকে বন্য প্রাণীদের অভয়ারণ্য হিসেবে ঘোষণা করেছে শ্রীলঙ্কা সরকার। তামিল বিদ্রোহীদের সঙ্গে সরকারি বাহিনীর দীর্ঘদিনের রক্তক্ষয়ী যুদ্ধ অবসানের প্রায় দেড় বছরের তথ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, মুল্লাইতিভু নামের যে জঙ্গল থেকে বিদ্রোহীরা দীর্ঘ প্রায় এক দশক ধরে সরকারি সেনাদের ওপর হামলা চালিয়েছে, আজ থেকে তা বন্য প্রাণীদের নিরাপদ আবাসভূমি হিসেবে ঘোষণা করা হলো।প্রাণীদের এই নিরাপদ আবাসভূমি আশপাশের মানুষ ও হাতির মধ্যে সংঘর্ষ অবসানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। এএফপি