সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ত্রাসবাদী গ্রেপ্তারইন্দোনেশিয়ার একজন সন্দেহভাজন সন্ত্রাসবাদীকে মালয়েশিয়ায় গ্রেপ্তার করা হয়েছে। তাঁর নাম ফাদলি সাদামা (২৭)। ধারণা করা হচ্ছে, ফাদলি জঙ্গি সংগঠন জেমাহ ইসলামিয়ার প্রয়াত নেতা নুরদিন মোহাম্মদের সহযোগী ছিলেন। তাঁর বিরুদ্ধে ব্যাংক ডাকাতি ও অস্ত্র চোরাচালানিতে জড়িত থাকার অভিযোগ রয়েছে। স্থানীয় পত্রিকা দ্য স্টার ডেইলি গতকাল বুধবার জানায়, ১৩ অক্টোবর মালয়েশিয়ার জোহর প্রদেশে একটি বাস থেকে দুটি রিভলবারসহ ফাদলিকে গ্রেপ্তার করা হয়। তিনি ইন্দোনেশিয়ার একটি কারাগারে হামলা চালানোর পরিকল্পনা করছিলেন বলে ধারণা করা হচ্ছে। এএফপি।সারকোজির ইচ্ছাফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলা সারকোজি দ্বিতীয় মেয়াদের জন্য প্রেসিডেন্ট হতে চান। গত মঙ্গলবার সারকোজি তাঁর ইউনিয়ন ফর আ পপুলার মুভমেন্ট (ইউএমপি) দলের সাংসদদের এ কথা জানান। ২০১২ সালে ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা। এলিসি প্রাসাদে একদল সাংসদকে সারকোজি বলেন, ‘আমি দ্বিতীয় মেয়াদের জন্য প্রেসিডেন্ট হতে চাই।’ পরে একজন ইউএমপি সিনেটর বলেন, এটা পরিষ্কার যে ২০১২ সালের নির্বাচনে সারকোজি প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর আগে ২০০৮ সালে সংবিধান সংশোধন করে ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার মেয়াদকাল সর্বোচ্চ দুইবারে সীমিত করা হয়। ২০০৭ সালে সারকোজি প্রথমবারের মতো ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচিত হন। এএফপি।