সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
৩৯ জঙ্গি গ্রেপ্তারইরাকের সুন্নি অধ্যুষিত আনবার প্রদেশ থেকে সন্দেহভাজন ৩৯ জন আল-কায়েদা জঙ্গিকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। কর্তৃপক্ষ গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য জানায়। তাদের বিরুদ্ধে বিদেশি জঙ্গিদের ইরাকে আসতে সহায়তা করা এবং বাগদাদে বিভিন্ন সময়ে সহিংস ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাদের কবে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। এএফপি।গুলিতে দুজন নিহতগাজায় ইসরায়েলি সেনাদের গুলিতে দুই ফিলিস্তিনি নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার ইসরায়েলের প্রতিরক্ষা সেনাদের (আইডিএফ) এক বিবৃতিতে জানানো হয়, গত বুধবার দিবাগত রাতে ইসরায়েলি সীমান্তের ওপারে গাজা উপত্যকায় এ ঘটনা ঘটে। বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি ভূখণ্ডে হামলার উদ্দেশ্যে ওই রাতে ইসরায়েলি নিরাপত্তা প্রাচীরের অদূরে একদল সশস্ত্র জঙ্গি অবস্থান নেয়। বিষয়টি টের পেয়ে বিমানবাহিনী ও আইডিএফ ওই জঙ্গিদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে দুই সশস্ত্র জঙ্গি নিহত হয়। এএফপি।