সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
ব্রিটিশবিরোধী বিক্ষোভশ্রীলঙ্কার ক্ষমতাসীন দলের সমর্থকেরা গতকাল শুক্রবার রাজধানী কলম্বোয় ব্রিটিশ দূতাবাসের সামনে বিক্ষোভ করেছে। গত বৃহস্পতিবার তামিলদের বিক্ষোভের মুখে অক্সফোর্ড ইউনিভার্সিটির ডিবেটিং সোসাইটি শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের একটি পূর্বনির্ধারিত বৈঠক বাতিল করে দেয়। এর প্রতিবাদে ওই বিক্ষোভ করা হয়। বিক্ষোভের নেতৃত্ব দেন গৃহায়ণমন্ত্রী বিমল বীরাবনসা। তিনি বিক্ষোভকারীদের উদ্দেশে বলেন, ‘আমরা কখনোই ব্রিটিশ সাম্রাজ্যবাদীদের কাছে আত্মসমর্পণ করব না।’ এএফপি।ট্রেনের বিশ্ব রেকর্ডচীনের একটি যাত্রীবাহী ট্রেন গতকাল শুক্রবার ঘণ্টায় ৪৮৬ দশমিক ১ কিলোমিটার গতিবেগে চলাচল করার নতুন বিশ্ব রেকর্ড করেছে। চীনের রেলওয়ে মন্ত্রণালয় ওই দাবি করেছে। চীনের রাষ্ট্রনিয়ন্ত্রিত বার্তা সংস্থা সিনহুয়া জানায়, রাজধানী বেইজিং ও সাংহাইয়ের মধ্যবর্তী একটি দ্রুতগতির রেললাইনে ট্রেনটি চলাচল করে ওই রেকর্ড করে। রেলওয়ে মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, বেইজিং-সাংহাই দ্রুতগতির রেল স্থাপন শুধু একটি মাইলফলক নয়, চীনের প্রযুক্তিগত উদ্ভাবনের ক্ষেত্রে বিরাট সাফল্য। এএফপি।মুখ না খুলতেথাইল্যান্ডের রাজধানী ব্যাংককে সরকারবিরোধী বিক্ষোভ দমনের সময় সেনাদের গুলিতে নিহত এক ইতালীয় আলোকচিত্রীর বোনকে অর্থের বিনিময়ে মুখ না খোলার জন্য প্রস্তাব করেছে থাই কর্তৃপক্ষ। গতকাল শুক্রবার ইতালির রোমে থাই দূতাবাসে ওই আলোকচিত্রীর বোনের দেওয়া একটি চিঠিতে এ কথা বলা হয়। চিঠিতে ওই আলোকচিত্রীর বোন এলিজাবেতা পলেনঘি বলেন, ‘আমাদের ঘটনা সম্পর্কে মুখ বন্ধ রাখার বিনিময়ে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার প্রস্তাব করা হয়েছে।’ এএফপি।বন্যা ও ভূমিধসভেনেজুয়েলায় প্রবল বৃষ্টিপাতের প্রভাবে সৃষ্ট বন্যা ও ভূমিধসে কমপক্ষে ২৫ জনের প্রাণহানি হয়েছে। এ ছাড়া হাজার হাজার বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। এ ঘটনায় রাজধানী কারাকাসসহ দেশের উত্তরাঞ্চলীয় তিনটি রাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। কর্মকর্তারা জানান, বেশির ভাগ প্রাণহানি ঘটেছে কারাকাসের দরিদ্র এলাকাগুলোতে। ৩৩ হাজারেরও বেশি মানুষকে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। এএফপি।