সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাংবাদিকের বাড়িতে হামলাপাকিস্তানে ডন পত্রিকার সাংবাদিক আজাজ সৈয়দের ইসলামাবাদের বাড়িতে গতকাল শুক্রবার অজ্ঞাত পরিচয়ের বন্দুকধারীরা হামলা চালিয়েছে। তবে এ হামলায় আজাজ ও তাঁর পরিবারের সবাই অক্ষত আছেন। এদিকে পুলিশ আজাজের বাড়ির মূল গেটে পাঁচটি গুলির দাগ দেখতে পেয়েছে এবং ঘটনাস্থল থেকে গুলির একটি খালি খোসা উদ্ধার করেছে।আজাজ সৈয়দের বাড়িতে গতকাল দুপুর দুইটার দিকে দ্বিতীয়বারের মতো এ হামলা চালানো হয়। এ সময় আজাজের পরিবারের সদস্যরা বাড়ির বাইরে গোলাগুলির শব্দ শুনতে পান। এরপর তাঁরা পুলিশকে ফোন করেন। এর আগে এ বছরের জানুয়ারিতে তাঁর বাড়িতে হামলা চালানো হয়। ডন।