সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
বিস্ফোরণেচীনের গুইঝু প্রদেশে গত শনিবার রাতে একটি সাইবার ক্যাফেতে বিস্ফোরণে কমপক্ষে ছয়জন নিহত হয়েছে। আহত হয়েছে প্রায় ৩৬ জন। চীনের রাষ্ট্রনিয়ন্ত্রিত বার্তা সংস্থা সিনহুয়া গতকাল জানায়, কাইলি শহরের একটি সেতুর নিচে অবস্থিত ওই সাইবার ক্যাফেটি বিস্ফোরণের পর পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এ সময় আশপাশের ভবনের জানালাগুলোও ভেঙে চুরমার হয়ে যায়। তবে বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি। এই দুর্ঘটনাস্থলের কাছে অবস্থিত দাহ্য ও বিস্ফোরক পদার্থের একটি গুদাম রয়েছে—এমন একটি খবরের সত্যতা খতিয়ে দেখছে পুলিশ। বিবিসি।বিমান দুর্ঘটনায়রাশিয়ার একটি যাত্রীবাহী বিমান দুর্ঘটনায় দুজন নিহত ও ৮০ জনেরও বেশি আরোহী আহত হয়েছে। বিমানটি মস্কো থেকে ১৭০ জন যাত্রী নিয়ে রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় দাগেস্তানে যাচ্ছিল। কর্মকর্তারা জানান, মস্কোর দোমোদেদোভো বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই টিইউ-১৫৪ বিমানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এ সময় জরুরি অবতরণ করতে গিয়ে বিমানটি রানওয়ে থেকে ছিটকে পড়ে। এতে বিমানটি দুমড়েমুচড়ে যায় এবং ওই হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। বিবিসি।