সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গড়ে ৯২ মিনিটআধুনিক মায়েরা প্রতিদিন গড়ে ৯২ মিনিট ইন্টারনেট ব্রাউজ করে সময় কাটান। যুক্তরাজ্যে মায়েদের কার্যক্রমসংক্রান্ত এক সমীক্ষায় এ তথ্য জানা গেছে। মোবাইল নেটওয়ার্ক অপারেটর থ্রি নামে একটি প্রতিষ্ঠান এ সমীক্ষা চালায়। এতে বলা হয়, পশ্চিমা দেশগুলোর প্রতি ১০ জন মায়ের মধ্যে চারজনই মধ্যরাতে শিশু সন্তানের কান্না শুনে জেগে উঠে অনলাইনে বসেন। তাঁরা শিশু সামলানো ও লালন-পালনবিষয়ক পরামর্শের জন্য বিভিন্ন সামাজিক নেটওয়ার্ক ও ইন্টারনেট ফোরামের সহায়তা নেন। ডেইলি মেইল অনলাইন।ব্রিটিশ সেনা নিহতআফগানিস্তানে বন্দুকধারীদের গুলিতে এক ব্রিটিশ সেনা নিহত হয়েছেন। এক সামরিক মুখপাত্র জানান, হেলমান্দ প্রদেশের নাদ-এ-আলী এলাকায় টহল দেওয়ার সময় বন্দুকধারী ব্যক্তিদের গুলিতে ওই সেনা আহত হন। তাঁকে উদ্ধার করে একটি হাসপাতালে নেওয়া হয়। অস্ত্রোপচারের সময় তিনি মারা যান। এ নিয়ে ২০০১ সাল থেকে আফগানিস্তানে নিহত ব্রিটিশ সেনাসংখ্যা দাঁড়াল ৩৪৬ জনে। এএফপি।কারাদণ্ডদক্ষিণ কোরিয়ার টিভি চ্যানেলের অনুষ্ঠান ও চলচ্চিত্র গোপনে দেখার জন্য উত্তর কোরিয়ার এক হাজারেরও বেশি নাগরিককে কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। নর্থ কোরিয়া ইন্টেলেকচুয়াল সলিডারিটি নামে একটি সংগঠন জানায়, উত্তর-পশ্চিমাঞ্চলের শহর কায়েচনে এক হাজার ২০০ জন লোক ওই অপরাধে কারাবন্দী রয়েছেন। উত্তর কোরিয়া বিদেশি পপসংস্কৃতি দেখা বা ধারণ করা সাধারণ নাগরিকদের জন্য নিষিদ্ধ। নিষেধাজ্ঞা অমান্য করলে বড় অঙ্কের জরিমানা অথবা বিভিন্ন মেয়াদে এই সাজা দেওয়া হবে। এএফপি।