সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাতাল চালক আটকচীনের মধ্যাঞ্চলে মাতাল অবস্থায় গাড়ি চালিয়ে পাঁচ কিশোরকে হত্যা করার পর স্থানীয় এক কর্মকর্তাকে আটক করেছে পুলিশ। তাঁর নাম গু কিংইয়াং। তিনি হেনান প্রদেশে একটি ডাকঘরের প্রধান কর্মকর্তা। চীনের রাষ্ট্রনিয়ন্ত্রিত বার্তা সংস্থা সিনহুয়া জানায়, গত রোববার রাতে ওই পাঁচ কিশোর লুউইয়াং শহরের একটি সড়কে হাঁটছিল। এ সময় গাড়িটি তাদের চাপা দেয়। পুলিশ ঘটনাটি তদন্ত করছে। গত জুনে স্থানীয় এক এমপি মাতাল অবস্থায় গাড়ি চালিয়ে চার ব্যক্তিকে চাপা দেন। এএফপি।সৌদি পরিকল্পনাসৌদি আরব আগামী ১০ বছরের মধ্যে পরমাণু শক্তি উৎপাদন করার পরিকল্পনা করছে। সৌদি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার পর যুক্তরাষ্ট্রের বাণিজ্যবিষয়ক আন্ডার সেক্রেটারি ফ্রান্সিসকো সানচেজ গত সোমবার এ তথ্য জানান। তিনি জানান, বিশ্বের সর্ববৃহৎ তেল উৎপাদনকারী দেশটি ‘আগামী ১০ বছরের মধ্যে’ পরমাণু শক্তি অর্জন করতে চায়। এর আগে ২০০৮ সালে সৌদি আরব যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পরমাণু প্রযুক্তি সহযোগিতাবিষয়ক একটি চুক্তিতে সই করে। একই বিষয়ে তারা গত বছর ফ্রান্স ও রাশিয়ার সঙ্গেও বৈঠক করে। এএফপি।