সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জন্মদিন হবে নাভারতের কংগ্রেস দলের সভানেত্রী সোনিয়া গান্ধীর আজ ৬৫তম জন্মদিন। কিন্তু এ বছর তিনি তাঁর জন্মদিন পালন না করার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁকে শুভেচ্ছা জানাতে ভারতের বিভিন্ন স্থান থেকে দলের নেতা-কর্মীদের দিল্লিতে আসার ঝামেলা এড়াতে তিনি এ সিদ্ধান্ত নেন। সোনিয়ার সিদ্ধান্ত অনুযায়ী, অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক জনার্ধন ত্রিবেদি নেত্রীকে শুভেচ্ছা জানাতে বিভিন্ন রাজ্য থেকে দলের নেতা-কর্মীদের দিল্লিতে না আসার অনুরোধ জানিয়েছেন। এনডিটিভি অনলাইনআত্মঘাতী হামলাপাকিস্তানে গতকাল বুধবার একটি আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ১৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে ২৫ জন। উত্তর-পশ্চিমাঞ্চলীয় কোহাটের একটি বাস-টার্মিনালে ওই হামলা চালানো হয়। পুলিশের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, হামলাকারী ব্যক্তি প্রথমে একটি যাত্রীবাহী বাসের দরজার দিকে এগিয়ে যায়। এরপর বোমার বিস্ফোরণ ঘটায়। এতে ১৭ জন নিহত এবং ২৫ জন আহত হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে সাতজনের অবস্থা গুরুতর। এএফপি।