সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
গুজব নাকচসমকামিতার গুজব নাকচ করেছেন মার্কিন টেলিভিশন উপস্থাপিকা অপরাহ উইনফ্রে। গেইলি কিং নামের এক নারীর সঙ্গে তাঁর গভীর বন্ধুত্বের সূত্র ধরে সম্প্রতি অপরাহ সমকামী বলে গুজব ছড়িয়ে পড়ে। গত বুধবার এবিসি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে অপরাহ ওই গুজব নাকচ করে বলেন, ‘আমি সমকামী নই। আমি এ ধরনের মানুষ নই।’ সাক্ষাৎকারটি গতকাল বৃহস্পতিবার সম্প্রচার করা হয়েছে। রয়টার্স অনলাইন।হেলিকপ্টার বিধ্বস্তমেক্সিকোর পূর্বাঞ্চলে গত বুধবার একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচ পুলিশ সদস্যসহ সাতজন নিহত হয়েছে। সে দেশের ফেডারেল প্রসিকিউটর কার্যালয় জানিয়েছে, ওই হেলিকপ্টারে দুজন কয়েদি ছিল। তাদের একটি কারাগারে স্থানান্তরের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এ দুর্ঘটনা ঘটে। নাম প্রকাশ না করার শর্তে একজন সরকারি কর্মকর্তা জানান, এ দুর্ঘটনায় পাইলট ও পাঁচ পুলিশ সদস্য নিহত হন। দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এএফপি।