সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওবামা-ক্লিনটন বৈঠকমার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সঙ্গে বৈঠক করার পরিকল্পনা নিয়েছেন। গতকাল শুক্রবার হোয়াইট হাউসে তাঁদের এই বৈঠক হওয়ার কথা। শক্তিশালী রিপাবলিকান পার্টির মোকাবিলায় নিজের কৌশলগুলো ঝালিয়ে নিতে পূর্বসূরি ক্লিনটনের সঙ্গে তিনি আলোচনা করতে চান বলে জানা গেছে। নাম না প্রকাশ করার শর্তে কর্মকর্তারা এ কথা জানান। তবে হোয়াইট হাউস থেকে এ ব্যাপারে কোনো ঘোষণা দেওয়া হয়নি। এপি।ভূমিকম্পপাকিস্তানে খাইবার পাখতুনখাওয়া প্রদেশে মাঝারি ধরনের ভূমিকম্প হয়েছে। যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ সংস্থা জানায়, রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৫ দশমিক ২। গতকাল স্থানীয় সময় ভোর সাড়ে চারটার দিকে প্রদেশটির রাজধানী আফগান সীমান্তবর্তী দেরা ইসমাইল খান এলাকায় এ ভূমিকম্প হয়। এএফপি।