সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিহত ১৫আফগানিস্তানে রাস্তার পাশে পেতে রাখা বোমার বিস্ফোরণে শিশুসহ ১৫ জন নিহত হয়েছে। হেলমান্দ প্রদেশের খানসিন জেলায় গত শুক্রবার এ ঘটনা ঘটে। এ হামলার জন্য তালেবান জঙ্গিদের দায়ী করা হয়েছে। এক মুখপাত্র জানান, খায়ের আবাদ নামে একটি গ্রাম থেকে একটি ট্রাক খানসিনে যাওয়ার সময় রাস্তায় পুঁতে রাখা একটি বোমা বিস্ফোরিত হয়। এ সময় ওই ট্রাকের ১৫ যাত্রী নিহত হয়। আহত হয় চারজন। এএফপি।কারাদণ্ডইয়েমেনে ১২ জন আল-কায়েদা জঙ্গিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। গতকাল হাদ্রমাওত প্রদেশের একটি আদালত এ রায় দেন। কর্মকর্তারা জানান, আদালত আট জঙ্গিকে সাত বছরের এবং চার জঙ্গিকে পাঁচ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন। এ ছাড়া অপর দুই জঙ্গিকে চার বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়। তাদের বিরুদ্ধে সশস্ত্র জঙ্গি বাহিনী গঠন ও হামলার পরিকল্পনাসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হয়েছে। এএফপি।