সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
জঙ্গি হামলায়আফগানিস্তানে গতকাল রোববার জঙ্গি হামলায় ছয়জন বিদেশি সেনা নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটোর আন্তর্জাতিক নিরাপত্তা-সহায়তা বাহিনী (আইএএসএফ) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। তবে হামলার বিষয়ে আইএএসএফ বিস্তারিত কিছু জানায়নি। এ ছাড়া নিহত সেনাদের জাতীয়তা সম্পর্কেও কোনো তথ্য দেওয়া হয়নি। চলতি বছরের এ পর্যন্ত আফগানিস্তানে ৬৯২ জন বিদেশি সেনা নিহত হলেন। গত বছর দেশটিতে ৫২১ জন বিদেশি সেনা নিহত হয়েছিলেন। এএফপি।মুক্তিইসরায়েলি পুলিশের মুখে থুথু মারার দায়ে পাঁচ মাসের সাজা ভোগের পর কট্টরপন্থী ইসলামিক আরব নেতা শেখ রিয়াদ সালেহ মুক্তি পেয়েছেন। গতকাল রোববার রামাল্লার একটি কারাগার থেকে তাঁকে মুক্তি দেওয়া হয়। এ সময় সমর্থকেরা সালেহকে অভিনন্দন জানান। ২০০৭ সালের ফেব্রুয়ারিতে জেরুজালেমে প্রতিবাদের সময় ওই পুলিশের মুখে থুথু মারেন সালেহ। পরে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে পাঁচ মাসের কারদণ্ডাদেশ দেওয়া হয়। তবে সালেহ বরাবরই অভিযোগ অস্বীকার করেছেন। এএফপি।