সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুই পুলিশ নিহতপাকিস্তানে বন্দুকধারীদের গুলিতে গতকাল সোমবার দুজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। তাঁরা পরস্পরের ভাই। উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের চরসাদ্দা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ কর্মকর্তারা জানান, উর্দি পরা ওই দুই পুলিশ সদস্য মোটরসাইকেলে করে কর্মস্থলে যাচ্ছিলেন। এ সময় বন্দুকধারীরা তাঁদের লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তাঁরা মারা যান। এএফপি।রকেট উৎক্ষেপণব্রাজিল গত রোববার মহাকাশের উদ্দেশে মাঝারি আকারের একটি মনুষ্যহীন রকেটের সফল উৎক্ষেপণ করেছে। ব্রাজিলের বিজ্ঞানীরা জানান, ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলীয় আলকানটারা লঞ্চ সেন্টার থেকে ভিএসবি-৩ নামের রকেটটি উৎক্ষেপণ করা হয়। ব্রাজিল ও জার্মানির বিজ্ঞানীরা রকেটটির নকশা করেছেন। এএফপি।