সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
কার্যকরের অপেক্ষায়ইরাকে ৮৩৫ জনের মৃত্যুদণ্ডাদেশ কার্যকরের অপেক্ষায় রয়েছে। গত সোমবার ইরাকের স্বরাষ্ট্রমন্ত্রী বোলানি এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, ইরাকের আদালতগুলো সন্ত্রাসের অপরাধে ১৪ হাজার ৫০০ ব্যক্তিকে সাজা দিয়েছেন। এর মধ্যে ৮৩৫ জনকে মৃতুদণ্ড দেওয়া হয়েছে। বাকিদের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। ২০০৫ থেকে ২০০৯ সালের মধ্যে ইরাকে ২৩০ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। ২০০৩ সালে যুক্তরাষ্ট্রের ইরাক অভিযান শুরু হওয়ার পর সাময়িক স্থগিতাদেশের পর পুনরায় দেশটিতে মৃত্যুদণ্ডের বিধান চালু করা হয়। পিটিআই।ড্রোন হামলায়পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের চালকবিহীন বিমান বা ড্রোন হামলায় চারজন জঙ্গি নিহত হয়েছে। স্থানীয় নিরাপত্তা কর্মকর্তারা জানান, উপজাতি-অধ্যুষিত উত্তর ওয়াজিরিস্তানের প্রধান শহর মিরনশাহের ১৫ কিলোমিটার দক্ষিণাঞ্চলীয় একটি গ্রামে জঙ্গিদের একটি গাড়ি লক্ষ্য করে ড্রোন থেকে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এতে গাড়িটি বিধ্বস্ত ও চারজন নিহত হয়। এএফপি।