সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজার অস্ত্রোপচারস্পেনের রাজা হুয়ান কার্লোস ফুসফুসের অস্ত্রোপচারের জন্য বার্সেলোনার এক হাসপাতালে গতকাল শনিবার ভর্তি হয়েছেন। রাজপ্রাসাদের এক বিবৃতিতে এ কথা বলা হয়। ওই বিবৃতিতে রাজপ্রাসাদের প্রধান চিকিৎসক আভেলিনো বাররোস বলেন, রাজার অস্ত্রোপচারের প্রস্তুতি চলছে। পরে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে। এএফপি।৬৬ জনের মৃত্যুআফগানিস্তানে আকস্মিক বন্যায় কমপক্ষে ৬৬ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া কয়েক শ বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। আফগান সরকার গতকাল শনিবার এ কথা জানায়। বাদঘিস এলাকায় ২৩, ঘোরে ২১ ও হেরাত প্রদেশে ২২ জন মারা গেছে। এদিকে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের আঞ্চলিক প্রধান আবদুল হামিদ মুবারিজ হামিদি বলেন, আফগানিস্তানের উত্তর ও পশ্চিমাঞ্চলে প্রচণ্ড বৃষ্টির ফলে সৃষ্ট বন্যায় কয়েক শ গবাদিপশু মারা গেছে। এএফপি।