সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কারফিউ জারি১০ মহররম উপলক্ষে যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে ভারত-নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের বিভিন্ন অংশে গতকাল বুধবার কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ। কাশ্মীর পুলিশের একজন জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, শান্তিশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে কাড়ালখুড়, শহীদগঞ্জ, মাইসুমা, কোঠিবাগ এবং শ্রীনগরের রাম মুনশিবাগে কারফিউ জারি করা হয়েছে। ১৯৯০ সাল থেকে শ্রীনগরে মহররম উপলক্ষে কোনো মিছিল বা শোভাযাত্রা করতে দেওয়া হয় না। টাইমস অব ইন্ডিয়াগাঁজা ধ্বংসরাশিয়ায় এ বছর এক হাজার টন গাঁজা ধ্বংস করা হয়েছে। গত মঙ্গলবার রাশিয়ার ফেডারেল ড্রাগ কাউন্সিল সার্ভিসের কর্মকর্তা ভিকতর ইভানভ এ কথা জানান। তিনি জানান, এ বছর কয়েক হেক্টরজুড়ে গাঁজার গাছ ধ্বংস করা হয়। এতে এক হাজার টনের বেশি গাঁজা বিক্রি রোধ করা সম্ভব হয়েছে। কালোবাজার থেকে যে পরিমাণ গাঁজা জব্দ করা হয়, ধ্বংস করা গাঁজার পরিমাণ এর ১০ গুণ। জিনিউজ।