সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভিখারি বটে!রাজনৈতিক নেতাদের ওপর আস্থা হারিয়ে ফেলেছিল ভারতের উত্তর প্রদেশের বাদাউন জেলার শাহাওয়ারা গ্রামের মানুষ। তাই এবার তারা সিদ্ধান্ত নেয়, পঞ্চায়েত নির্বাচনে গ্রামের প্রধান করা হবে একজন ভিখারিকে। সে লক্ষ্যে তারা নির্বাচনে প্রার্থী হিসেবে দাঁড় করায় এক ভিখারিকে। নাম নারায়ণ নাথ। বয়স ৭০। ৪০ বছর ধরে গ্রামে ভিক্ষা করছেন তিনি। শেষ পর্যন্ত ছয় প্রার্থীকে হারিয়ে জয়ী হন তিনি। কিন্তু গ্রাম্য প্রধানের চেয়ারে বসেও ছাড়েননি ভিক্ষাবৃত্তি। বলেছেন, বাকি জীবনটাও ভিক্ষাবৃত্তি করেই কাটিয়ে দিতে চান। কলকাতা প্রতিনিধি।