সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিয়েতে ছিল আপত্তিভারতের প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর সঙ্গে সে দেশের ক্ষমতাসীন দল কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধীর বিয়েতে রাজি ছিলেন না সোনিয়ার বাবা-মা। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সাবেক গভর্নর আর্নল্ড শোয়ার্জেনিগারের স্ত্রী মারিয়া শ্রিভারের কাছে সোনিয়া এ কথা বলেন। ২০০৬ সালের আগস্টে সোনিয়া ও শ্রিভারের মধ্যে এই আলাপ হয় বলে উইকিলিকসের ফাঁস করা মার্কিন কূটনৈতিক বার্তায় এ তথ্য জানা যায়। তথ্য অনুযায়ী, সোনিয়া তাঁকে আরও জানান যে ২০০৪ সালের নির্বাচনের পর প্রধানমন্ত্রী না হওয়ার কারণ তিনি নিজের লেখা একটি বইয়ে উল্লেখ করবেন। টাইমস অব ইন্ডিয়া।ড্রোন হামলায়পাকিস্তানের উপজাতি-অধ্যুষিত খাইবার জেলায় গত শুক্রবার যুক্তরাষ্ট্রের কয়েকটি মানববিহীন বিমান বা ড্রোন হামলায় কমপক্ষে ৫০ জন নিহত হয়েছে। কর্মকর্তারা জানান, শুক্রবার স্থানীয় সময় সকাল আটটার দিকে তিরাহ উপত্যকায় প্রথম ড্রোন হামলা চালানো হয়। এতে সাতজন নিহত হয়। এর কয়েক মিনিট পর স্পিন ড্র্যাং নামক জায়গায় আরেকটি হামলায় কমপক্ষে ৩২ জন নিহত হয়। এ ছাড়া নরাই বাবা নামক জায়গায় অপর একটি হামলায় কমপক্ষে ১১ জন নিহত হয়েছে। বিবিসি।১৪৮ বন্দীর পলায়নমেক্সিকোর একটি কারাগার থেকে ১৪৮ বন্দী পালিয়ে গেছে। গত শুক্রবার সকালে যুক্তরাষ্ট্রের সীমান্তবর্তী নুয়েভো লারেদো কারাগারে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে।চার বছর আগে মাদকের বিরুদ্ধে সরকারের যুদ্ধ ঘোষণার পর এটিই বন্দী পালানোর সবচেয়ে বড় ঘটনা। নুয়েভো লারেদোর অবস্থান যুক্তরাষ্ট্রের টেক্সাসের সীমান্তবর্তী তামাউলিপাস প্রদেশে। এর আগে গত সেপ্টেম্বরে তামাউলিপাস প্রদেশের অন্য একটি কারাগার থেকে ৮৫ বন্দী পালিয়ে যায়। কর্মকর্তাদের ধারণা, কারারক্ষীদের সহায়তা নিয়ে পেছনের দরজা দিয়ে ওই বন্দীরা পালিয়েছে। প্রদেশের নিরাপত্তা প্রধান অ্যান্টনিও গার্জা জানান, সব নিরাপত্তারক্ষীকে সন্দেহের তালিকায় রাখা হয়েছে। নিরাপত্তা বাহিনী কারাগার এলাকায় ব্যাপক তল্লাশি চালিয়েছে। বিবিসি।