সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কারাদণ্ডইন্দোনেশিয়ায় ‘আল-কায়েদা ইন আচেহ’ নামে একটি জঙ্গিগোষ্ঠীর সঙ্গে জড়িত থাকায় গতকাল সোমবার ছয়জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। ওই গোষ্ঠীকে অর্থ সহায়তা দেওয়ার জন্য ওমান রহমান নামের এক ব্যক্তিকে সর্বোচ্চ নয় বছরের কারাদণ্ড দেওয়া হয়। ওই গোষ্ঠীর প্রশিক্ষণ ক্যাম্পে যাতায়াত এবং অস্ত্র রাখার অপরাধে আদালত বাকি পাঁচজনকে সাত থেকে আট বছরের কারাদণ্ডাদেশ দেন। এএফপি।সমাপ্ত ঘোষণাঅস্ট্রেলিয়ায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারের তৎপরতা গতকাল সোমবার সমাপ্ত ঘোষণা করা হয়েছে। এ পর্যন্ত ৩০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড সাংবাদিকদের জানান, এ ঘটনায় কমপক্ষে ৪৮ জন নিহত হয়েছে। তবে নিহত লোকজনের প্রকৃত সংখ্যা নিশ্চিত করে জানা সম্ভব হয়নি। গত বুধবার পশ্চিম উপকূলে একটি মাছ ধরা কাঠের নৌকা ঢেউয়ের তোড়ে পাথরের সঙ্গে ধাক্কা খেলে এ দুর্ঘটনা ঘটে। ওই নৌকায় ৯০ জন শরণার্থী ছিল। গত শুক্রবার পর্যন্ত এ ঘটনায় ৪২ জনকে জীবিত উদ্ধার করা হয়। এএফপি।