সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝড়ের কারণেভিয়েতনামের উপকূলবর্তী দক্ষিণ চীন সাগরে ঝড়ের কবলে পড়ে ছয় নাবিকের মৃত্যু হয়েছে। এ ছাড়া ৪৭ জন নাবিক নিখোঁজ রয়েছেন। গত বৃহস্পতিবার এ ঝড় আঘাত হানে। গতকাল মঙ্গলবার কর্মকর্তারা এ তথ্য জানান। কর্মকর্তারা জানান, একটি মাছ ধরা নৌকা উল্টে গিয়ে ২০ জন নিখোঁজ হন। এ ছাড়া একটি মালবাহী জাহাজডুবির ঘটনায় ২৩ জন নিখোঁজ হয়েছেন। আরেকটি পৃথক ঘটনায় আরও চারজন নিখোঁজ হন। এএফপি।প্রত্যাহারথাইল্যান্ডের রাজধানী ব্যাংকক ও পার্শ্ববর্তী তিনটি এলাকা থেকে জরুরি অবস্থা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে থাই সরকার। দেশটির প্রধানমন্ত্রী আপিসিত ভেজ্জাজিওয়া জানান, আগামীকাল (আজ) বুধবার থেকেই সিদ্ধান্ত কার্যকর হবে। সরকারবিরোধী লালশার্ট বিক্ষোভকারীদের বিরুদ্ধে রক্তক্ষয়ী সামরিক অভিযানের সাত মাস পর জরুরি অবস্থা তুলে নেওয়ার ঘোষণা দেওয়া হলো। গত এপ্রিলের শুরুর দিকে লালশার্টদের বিক্ষোভের মুখে জরুরি অবস্থা জারি করা হয়। এএফপি।ক্ষেপণাস্ত্র পরীক্ষাপাকিস্তান গতকাল মঙ্গলবার পরমাণু বোমা বহনে সক্ষম মাঝারি পাল্লার একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। দেশটির সামরিক বাহিনী এক বিবৃতিতে জানায়, ঘুরি হাফত-৫ নামে ওই ক্ষেপণাস্ত্রটি এক হাজার ৩০০ কিলোমিটার দূরের লক্ষ্য বস্তুতে আঘাত হানতে সক্ষম। দক্ষিণ এশিয়ার চির প্রতিদ্বন্দ্বী দুটি দেশ ভারত ও পাকিস্তান প্রায় নিয়মিত ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে চলেছে। এএফপি।বিয়ের অনুষ্ঠানেব্রাজিলে গত সোমবার বিয়ের একটি অনুষ্ঠানে বর তাঁর নতুন স্ত্রী ও ঘনিষ্ট এক বন্ধুকে হত্যার পর নিজেও আত্মহত্যা করেছেন। ওই বরের নাম রোজারিও দামাসেনা (২৯) ও তাঁর স্ত্রীর নাম রেনাটা আলেকজান্দ্রে কস্তা (২৫)। প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, অনুষ্ঠানের আগেই রোজারিও একটি বন্দুক লুকিয়ে রেখেছিলেন। পরে অনুষ্ঠানের সময় হঠাৎ করে তিনি সবাইকে ‘চমক’ দেওয়ার ঘোষণা দেন। এরপর তিনি স্ত্রী ও বন্ধুকে গুলি করে হত্যার পর নিজেও আত্মহত্যা করেন। ঘটনাটি পুলিশ তদন্ত করছে। এএফপি।