সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
ক্ষেপণাস্ত্র পরীক্ষাভারত গতকাল বুধবার পরমাণু বোমা বহনে সক্ষম দুটি স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। দেশটির সামরিক বাহিনী জানায়, ওডিশা রাজ্যের চান্দিপুরের ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জে পৃথ্বি-২ নামে ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ওই ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা চালানো হয়। এটি ৩৫০ মাইল দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। গত সেপ্টেম্বরেও ভারত ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা চালিয়েছিল। কিন্তু কারিগরি ত্রুটির জন্য তা সফল হয়নি। এএফপি।আল-কায়েদার পরিকল্পনাযুক্তরাষ্ট্রের বিভিন্ন হোটেল ও রেস্তোরাঁয় খাবারে বিষ মিশিয়ে দেওয়ার পরিকল্পনা করছে আল-কায়েদা। দেশটির সাম্প্রতিক গণমাধ্যম প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে। ওই প্রতিবেদন অনুযায়ী, একযোগে যুক্তরাষ্ট্রের বিভিন্ন হোটেল ও রেস্তোরাঁয় খাবারে বিষ মেশানোর আল-কায়েদার পরিকল্পনা সম্পর্কে মার্কিন গোয়েন্দারা জানতে পেরেছেন। মূলত রিসিন ও সায়ানাইড—এই দুই রসায়নের সাহায্যে তারা বিষক্রিয়া করতে চায়। তবে এ পরিকল্পনার দিনক্ষণ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। ডেইলি মেইল।