সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
আত্মজীবনীওবামার প্রশাসনের সমালোচনা করে মার্কিন মুলুকে ঝড় তোলা দেশটির সাবেক সেনা কর্মকর্তা জেনারেল স্ট্যানলি ম্যাকক্রিস্টাল আত্মজীবনী লেখার সিদ্ধান্ত নিয়েছেন। বিশ্বখ্যাত প্রকাশনাপ্রতিষ্ঠান পেঙ্গুইন এই তথ্য জানিয়েছে। প্রতিষ্ঠানটির কর্মকর্তা আদ্রিয়ান জ্যাকিম গত বুধবার জানান, ২০১২ সালে ম্যাকক্রিস্টালের আত্মজীবনী প্রকাশ করা হবে। তবে বইয়ের নাম এখনো চূড়ান্ত করা হয়নি। পিটিআই।গুলিতে নিহতইরাকের রাজধানী বাগদাদে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে সেনাবাহিনীর এক ব্রিগেডিয়ার জেনারেল নিহত ও তাঁর মেয়ে আহত হয়েছেন। গত বুধবার রাতে মনসুর জেলায় এ ঘটনা ঘটে। গুলিতে ব্রিগেডিয়ারের গাড়ি ঝাঁঝরা হয়ে যায়। একই দিন বিকেলে রাজধানীর আমিরিয়া এলাকায় গাড়ি চালিয়ে যাওয়ার সময় একই ধরনের হামলায় মাজিদ হামিদ নামের একজন লে. কর্নেল নিহত হয়েছেন। প্রতিরক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানায়। এএফপি।