সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
কুকুরের আক্রমণেযুক্তরাজ্যের দক্ষিণ লন্ডনে কুকুরের আক্রমণে এক নারীর মৃত্যু হয়েছে। ওই নারীর বয়স ৪০-এর বেশি। তাঁর নাম জানা যায়নি। পুলিশ কর্মকর্তারা জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যায় ওয়েলিংটনে ওই নারীর ওপর বেলজিয়ান ম্যাসটিফ জাতের একটি কুকুর আক্রমণ করে বসে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কুকুরটিকে গুলি করে হত্যা করে। এ সময় আক্রমণের শিকার নারীকে চিকিৎসাও দেওয়া হয়। বিবিসি।চুক্তি সইজাপান ও তুরস্ক গতকাল শুক্রবার বেসামরিক পরমাণু সহযোগিতাবিষয়ক একটি চুক্তি সই করেছে। জাপানের এক কর্মকর্তা জানান, রাজধানী টোকিওতে সে দেশের অর্থ, বাণিজ্য ও শিল্পবিষয়ক মন্ত্রী অকিহিরো ওহাতা এবং তুরস্কের জ্বালানিমন্ত্রী তানির ইলদিজ চুক্তিতে সই করেন। চুক্তি অনুযায়ী জাপানের কোম্পানিগুলো তুরস্কে পরমাণু জ্বালানিকেন্দ্র স্থাপন করতে পারবে। এএফপি।ভেনেজুয়েলায় বিক্ষোভভেনেজুয়েলায় শিক্ষা সংস্কার আইনের বিরুদ্ধে গত বৃহস্পতিবার রাজধানী কারাকাসে প্রায় ২০০ শিক্ষার্থী বিক্ষোভ করেছে। বিক্ষোভকালে তারা পার্লামেন্ট ভবনের সামনে যেতে চাইলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় রাবার বুলেট ও জলকামান ব্যবহার করা হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়গুলোতে হুগো শাভেজের সমাজতান্ত্রিক আদর্শের প্রভাব বিস্তারের জন্যই এ আইন করা হয়েছে। এএফপি।