সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
মুক্তিঅবৈধভাবে মাছ ধরার অভিযোগে আটক তিন চীনা জেলেকে মুক্তি দিয়েছে দক্ষিণ কোরিয়া। বেইজিংয়ের প্রতিবাদের মুখে তাঁদের মুক্তি দেওয়া হয়। গতকাল শনিবার তাঁদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়। ১৮ ডিসেম্বর পীতসাগরে দক্ষিণ কোরিয়ার উপকূলরক্ষীদের একটি জাহাজে ধাক্কা দেওয়ার পর একটি চীনা নৌকা ডুবে যায়। এতে দুজন চীনা নাবিকের মৃত্যু হয়। পরে অন্য একটি চীনা নৌকা থেকে ওই তিন জেলেকে আটক করা হয়। এএফপি।গ্রেপ্তারক্ষমতার অপব্যবহার করার অভিযোগে বেলারুশের বিমানবাহিনীর প্রধানকে গ্রেপ্তার করা হয়েছে। গত শুক্রবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, বিমানবাহিনীর প্রধান ইগর আজারেনককে ক্ষমতার অপব্যবহার ও দায়িত্বে অবহেলার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। তবে নির্বাচন-পরবর্তী গ্রেপ্তার অভিযানের সঙ্গে এর কোনো সম্পর্ক আছে কি না, তা জানা যায়নি। এএফপি।সারকোজির সফরফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলা সারকোজি আগামী মাসে যুক্তরাষ্ট্রে সফর করবেন। সফরকালে ১০ জানুয়ারি তিনি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে বৈঠক করবেন। হোয়াইট হাউসের মুখপাত্র টমি ভিক্টর শুক্রবার সারকোজির সফরের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনি বিস্তারিত কিছু জানাননি। গত বৃহস্পতিবার এলিসি প্রাসাদ জানায়, সারকোজি ওয়াশিংটনে সফর করবেন। এএফপি।