সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফাঁসিইরানে এক ধর্ষক ও তিনজন মাদক চোরাকারবারির মৃত্যুদণ্ড ফাঁসিতে ঝুলিয়ে কার্যকর করা হয়েছে। গত শনিবার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আহাবাজ শহরের একটি কারাগারে ওই চারজনের ফাঁসি কার্যকর করা হয়। এ নিয়ে চলতি বছর দেশটিতে ১৬৭ জনকে ফাঁসি দেওয়া হলো। গত বছর এ সংখ্যা ছিল ২৭০। ইরানে হত্যা, ধর্ষণ, সশস্ত্র ডাকাতি, মাদক চোরাচালান ও ব্যভিচারের শাস্তি মৃত্যুদণ্ড।দুর্ঘটনায় পর্যটকমিসরে বাস-ট্রাক সংঘর্ষে আট মার্কিন পর্যটক নিহত হয়েছেন। আহত হয়েছেন ২১ জন। এক পুলিশ কর্মকর্তা জানান, গতকাল রোববার সকালে দক্ষিণাঞ্চলের আসওয়ান শহর থেকে ৩০ কিলোমিটার দূরে এ দুর্ঘটনা ঘটে। সংবাদ সংস্থা মেনা জানায়, যুক্তরাষ্ট্রের ৩৭ জন পর্যটক নিয়ে একটি বাস প্রাচীন মিসরের আবু সিম্বেল মন্দিরে যাওয়ার পথে পার্ক করা একটি বালুবোঝাই ট্রাককে ধাক্কা দেয়। এতে ওই হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ছয়জন নারী। আহত ব্যক্তিদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। এএফপি।বাস-ভ্যান সংঘর্ষেভারতের উত্তর প্রদেশ রাজ্যে গত শনিবার সন্ধ্যায় বাস ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৩৪ জন নিহত হয়েছে। রাজ্যের বাদাউন জেলার বাদাউন-আগ্রা সড়কে এ দুর্ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে ৩০ জন। জেলা পুলিশ সুপার ডি কে চৌধুরী জানান, আহত ব্যক্তিদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। কলকাতা প্রতিনিধি।আটককেনিয়ার নাইরোবি বিমানবন্দর থেকে গত শনিবার হাতির দাঁতসহ এক থাই নারীকে গ্রেপ্তার করা হয়েছে। কর্মকর্তারা জানান, ব্যাংককগামী একটি ফ্লাইটে তল্লাশি চালিয়ে ওই নারীকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে হাতির দাঁতের ১০৫টি গহনা ও কাঁচামাল উদ্ধার করা হয়েছে। এগুলোর ওজন ২০ কেজি। পাচারের উদ্দেশ্যে এসব দাঁত নিয়ে যাওয়া হচ্ছিল। এর দুই সপ্তাহ আগে ৯২ কেজি হাতির দাঁতসহ ব্যাংককগামী সিঙ্গাপুরের দুই নাগরিককে গ্রেপ্তার করা হয়। এএফপি।