সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অপহরণবিয়ের আসরে হামলা চালিয়ে বর, বরের ভাই, চাচা ও সঙ্গীকে অপহরণ করেছে বন্দুকধারীরা। বিয়ের আসরে ঢোকার আগে তারা গুলি করে আরেক ব্যক্তিকে হত্যা করে। গত শুক্রবার মেক্সিকোর সহিংসপূর্ণ শহর চিউদাদ জুয়ারেজে এ ঘটনা ঘটে। অপহূত চারজনকে মুক্তির বিনিময়ে বন্দুকধারীরা এখনো পর্যন্ত কোনো পণ দাবি করেনি। পুলিশ বলছে, মাদক ব্যবসা নিয়ে প্রতিপক্ষের হাতে এ ঘটনা ঘটে থাকতে পারে। এএফপি।ভূমিকম্পইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে গতকাল রোববার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ৪। আচেহ উপকূল থেকে ৬৬ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে গতকাল দুপুর ১২টা ৫৯ মিনিটে ভূমিকম্প আঘাত হানে। এতে আতঙ্কিত লোকজন ঘর থেকে বের হয়ে আসে। তবে ভূমিকম্পে কারও হতাহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি। এএফপি।