সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘের নিন্দাজাতিসংঘের মহাসচিব বান কি মুন গতকাল সোমবার নাইজেরিয়ায় বড়দিনের উৎসবে হামলার নিন্দা করেছেন। দেশটির মধ্যাঞ্চলে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের কয়েকটি গির্জায় এসব হামলা চালানো হয়। এতে ৩৮ জনের প্রাণহানি ঘটে। বান কি মুন নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এ ছাড়া হামলার জন্য দায়ী ব্যক্তিদের বিচারের মুখোমুখি করতে সরকারের দেওয়া প্রতিশ্রুতির প্রতি তিনি সমর্থন জানান। এর আগে নাইজেরিয়ার প্রেসিডেন্ট গুডলাক জোনাথন হামলার জন্য দায়ী ব্যক্তিদের খুঁজে বের করার অঙ্গীকার ব্যক্ত করেন। বিবিসি।অপহরণআফগানিস্তানের পাকতিয়া প্রদেশ থেকে গত রোববার বন্দুকধারীরা চার তুর্কি শ্রমিককে অপহরণ করেছে। প্রদেশের একজন কর্মকর্তা জানান, দান্দ ওয়া পাতান এলাকার একটি নির্মাণ প্রকল্প পরিদর্শন শেষে ফেরার সময় তাঁদের অপহরণ করা হয়। এরপর তাঁদের অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। তবে অপহরণের দায়িত্ব এখনো কেউ স্বীকার করেনি। পাকিস্তান সীমান্তের কাছে উপজাতি অধ্যুষিত পাকতিয়া প্রদেশে কয়েকটি জঙ্গি সংগঠনের ঘাঁটি রয়েছে বলে ধারণা করা হয়। বিবিসি।সোয়াইন ফ্লুতেশ্রীলঙ্কায় দুই মাসে সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে ২২ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া তিন শতাধিক লোক সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল সোমবার এক পরিসংখ্যানে জানায়, গত ২৫ অক্টোবরের পর থেকে এইচ১এন১ ভাইরাসে আক্রান্ত হয়ে ২২ ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ছাড়া ৩৪২ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছে। এএফপি।সমর্থন কমেছেব্রিটেনে কনজারভেটিভ ও লিবারেল ডেমোক্র্যাট জোট সরকারের প্রতি মানুষের সমর্থন কমেছে। গতকাল সোমবার একটি জনমত জরিপের ফলাফলে এ তথ্য বেরিয়ে আসে। ব্রিটেনের পত্রিকা দ্য গার্ডিয়ান ওই জরিপ পরিচালনা করে। জরিপে অংশগ্রহণকারী ৪৩ শতাংশ লোক মনে করে, জোট সরকার গঠনের সিদ্ধান্ত সঠিক ছিল। ৪৭ শতাংশ লোক মনে করে, ওই সিদ্ধান্ত সঠিক ছিল না। গত মে মাসে অনুরূপ একটি জরিপে ৫৯ শতাংশ লোক জোট সরকারের প্রতি সমর্থন দিয়েছিল। ৩২ শতাংশ লোক জোট সরকারকে সমর্থন করেনি। এএফপি।কারাদণ্ডইন্দোনেশিয়ার একটি আদালত গতকাল সোমবার সন্ত্রাসের দায়ে সাত ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দিয়েছেন। তাদের দুজনকে আট বছর করে এবং পাঁচজনকে পাঁচ থেকে সাত বছরের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের বিরুদ্ধে ‘আল-কায়েদা ইন আচেহ’ নামের একটি সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া তাদেরকে ছোট ছোট দলে বিভক্ত করে মুম্বাইয়ের কায়দায় রাজধানী জাকার্তায় আত্মঘাতী সন্ত্রাসী হামলা চালানোর জন্য প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল। এএফপি।