সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেল চালুদক্ষিণ কোরিয়ার প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর ইঞ্চেয়ন থেকে রাজধানী সিউল পর্যন্ত রেলসংযোগ চালু করা হয়েছে। গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রী কিম হোয়াং-সিক আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে এর উদ্বোধন করেন। পরিবহন মন্ত্রণালয় সূত্র জানায়, ৫৮ কিলোমিটার দীর্ঘ এ রেললাইনটি দিয়ে আজ বুধবার থেকে যাত্রী পরিবহন শুরু হবে। ২০০১ সালে বিমানবন্দরটি চালু হওয়ার এক মাস পর এর নির্মাণকাজ শুরু হয়। এএফপি।বিদ্রোহী গ্রেপ্তারকলম্বিয়ার বিদ্রোহী নেতা নিলসন আলভিন তেরান ফেরেইরা ভেনেজুয়েলায় গ্রেপ্তার হয়েছেন। কলম্বিয়ার প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল সান্তোস গত সোমবার জানান, নিলসন কলম্বিয়ার বিদ্রোহী সংগঠন ন্যাশনাল লিবারেশন আর্মির (ইএলএন) শীর্ষস্থানীয় নেতা। তাঁকে গ্রেপ্তার করায় তিনি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শাভেজকে ধন্যবাদ জানান। এএফপি। নিরাপত্তা জোরদাররোমে অবস্থিত গ্রিসের দূতাবাসে প্যাকেট বোমা হামলার চেষ্টার পর যুক্তরাষ্ট্র তার সব দূতাবাসকে নিরাপত্তা কার্যক্রম জোরদার করতে নির্দেশ দিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মার্ক টোনার জানান, ‘বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত আমাদের দূতাবাসগুলোর নামে ডাকযোগে পাঠানো প্যাকেট বা চিঠিপত্র পরীক্ষা-নিরীক্ষা না করে খুলতে নিষেধ করা হয়েছে।’ এএফপি