সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
জুতা পরে নয়অনেক পরীক্ষার্থী এখন নকল করার জন্য জুতার মধ্যে ঢুকিয়ে নিয়ে যায় প্রয়োজনীয় কাগজপত্র। এ খবরটি জানেন শিক্ষকেরাও। তাই ভারতের মহারাষ্ট্র রাজ্যের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা পর্ষদ জারি করেছে এক নতুন নির্দেশ। পরীক্ষার কেন্দ্রে আর এখন জুতা পরে ঢুকতে পারবে না কোনো পরীক্ষার্থী। দরজার কাছেই জুতা রেখে ঢুকতে হবে পরীক্ষার কেন্দ্রে। শিক্ষা পর্ষদ আগামী ১ জানুয়ারি থেকে এই নির্দেশ কার্যকর করার নির্দেশ দিয়েছে। এই নির্দেশে মহারাষ্ট্রের বিভিন্ন বিদ্যালয় থেকে আপত্তি উঠেছে। কেউ কেউ বলেছেন, নকল করার জন্য কাগজপত্র তো শুধু জুতার মধ্যে নেওয়া হয় না। শরীরের অন্যত্রও লুকিয়ে নেওয়া হয়। সে ক্ষেত্রে উপায় কী? কলকাতা প্রতিনিধিকমান্ডার নিহতইরাকের মসুল শহরের একটি থানায় গতকাল বুধবার আত্মঘাতী বোমা হামলায় পুলিশের একজন কমান্ডার নিহত হয়েছেন। স্থানীয় সময় সকাল সাতটার দিকে কবর আল-বিনাত নামক এলাকার ওই থানায় হামলা চালানো হয়। দুজন আত্মঘাতী বোমা হামলাকারী শামিল আহমেদ ওগলাক নামে ওই কমান্ডারের কক্ষে বোমার বিস্ফোরণ ঘটায়। এতে ওগলাক ও দুই হামলাকারী নিহত হন। এরপর অপর এক আত্মঘাতী হামলাকারী থানা ভবনে প্রবেশের চেষ্টা করলে তাঁকে গুলি করে হত্যা করা হয়। এএফপি।