সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১১ জঙ্গি নিহতপাকিস্তানে মনুষ্যবিহীন দুটি মার্কিন বিমান (ড্রোন) হামলায় অন্তত ১১ জঙ্গি নিহত হয়েছে। হামলায় তালেবানের একটি আস্তানা ধ্বংস করা হয়েছে। গতকাল শনিবার পাকিস্তানের মিরানশাহ থেকে ২৫ কিলোমিটার উত্তরে মানদি খেলে এ হামলা চালানো হয়। পাকিস্তানের কর্মকর্তারা জানান, প্রথম বিমান থেকে চারটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এতে সাত জঙ্গি নিহত, একটি গাড়ি ও তালেবানের একটি আস্তানা বিধ্বস্ত হয়। দ্বিতীয় দফায় দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এতে চার জঙ্গি নিহত হয়। এএফপি।আহমাদিনেজাদের গাড়িইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ তাঁর ৩৩ বছরের পুরোনো গাড়িটি বিক্রি করছেন। তরুণ সমাজের হাউজিং প্রকল্পের তহবিল বাড়ানোর জন্য তিনি এ গাড়ি বিক্রি করছেন। ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আবাদান শহরে আগামী ফেব্রুয়ারিতে গাড়িটি নিলামে তোলা হবে। কর্মকর্তারা আশা করছেন, এ গাড়ির দাম দুই হাজার ডলারের বেশি উঠবে। মুক্ত বাণিজ্য অঞ্চলের প্রধান আজগর বলেন, এই টাকা মেহর হাউজিং তহবিলে দেওয়া হবে। নিউইয়র্ক টাইমস।অভিনব প্রতিবাদবিমানবন্দরে নিরাপত্তা নিয়ে বাড়াবাড়ির অভিনব প্রতিবাদ করলেন এক মার্কিনি।যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার রিচমন্ড আন্তর্জাতিক বিমানবন্দরে গত বৃহস্পতিবার ওই ব্যক্তি তাঁর শার্ট ও প্যান্ট খুলে ফেলেন। শুধুু অন্তর্বাস পরে তিনি ঘুরে বেড়াতে শুরু করেন বিমানবন্দরের তল্লাশি এলাকায়। এ সময় তাঁর বুকে সংবিধানে অনাকাঙ্ক্ষিত তল্লাশির বিরুদ্ধে যে ধারা আছে, তা লেখা ছিল। টাইমস অব ইন্ডিয়া।