সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
ছাদ ধসেঅস্ট্রেলিয়ায় একটি সিনেমা হলের ছাদ ধসে পড়েছে। এতে ১৬ জন আটকা পড়েছে বলে ধারণা করা হচ্ছে। সিডনির ১৭৫ কিলোমিটার পশ্চিমে বাথহার্স্ট শহরে এ ঘটনা ঘটে। গতকাল সোমবার দি অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশন (এবিসি) জানায়, মেট্রো সিনেমা হলের মধ্যে ১৬ জন লোক আটকা পড়েছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশের এক মুখপাত্র জানান, ভারী বৃষ্টির কারণে সিনেমা হলটির ছাদ ধসে পড়ে। জরুরি সেবা সংস্থাগুলো উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে। তবে হতাহতের ঘটনা সম্পর্কে তাৎক্ষণিক কিছু জানা যায়নি। এএফপি।পিঠা খেয়েজাপানের রাজধানী টোকিওতে ঐতিহ্যবাহী ‘মচি’ পিঠা খেয়ে ছয় ব্যক্তির মৃত্যু হয়েছে। পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। গতকাল সোমবার দমকল বিভাগের কর্মকর্তারা জানান, মৃত ব্যক্তিদের সবারই বয়স ৭০ অথবা তারও বেশি। নববর্ষ উদ্যাপন উপলক্ষে তাঁরা ঐতিহ্যবাহী ওই খাবার খেয়েছিলেন। দমকল বিভাগের এক বিবৃতিতে বলা হয়, ভালোভাবে না চিবিয়ে ‘মচি’ পিঠা খেলে শ্বাসরোধ হয়ে মৃত্যুর আশঙ্কা থাকে। বিশেষ কিরে শিশু ও বয়স্কদের ওই পিঠা খাওয়ার ক্ষেত্রে বিশেষ সতর্ক থাকতে বলা হয়েছে। নববর্ষের ছুটিতে জাপানের জনগণ প্রথাগতভাবে মচি পিঠা খেয়ে থাকে। এক প্রকার চাল দিয়ে আঠাল মচি পিঠা তৈরি করা হয়। এএফপি।