সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
মিনি-স্কার্টে আপত্তিজনসমক্ষে নারীদের মিনি-স্কার্ট পরা নিষিদ্ধ করার কথা বিবেচনা করছে শ্রীলঙ্কা সরকার। সমাজের একটি অতিমাত্রার রক্ষণশীল অংশের অভিযোগের ভিত্তিতে এ পদক্ষেপ বিবেচনা করা হচ্ছে। এক কর্মকর্তা জানান, পোশাক আইন তৈরির লক্ষ্যে সরকারকে একটি প্যানেল স্থাপনের জন্য সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। টাইমস অব ইন্ডিয়া।মন্ত্রীর পদত্যাগ কেনিয়ার শিল্পমন্ত্রী হেনরি কসগে গতকাল মঙ্গলবার পদত্যাগ করেছেন। কসগের আইনজীবী এ কথা জানান। গত সোমবার দুর্নীতি দমন কর্মকর্তারা জানান, ক্ষমতার অপব্যবহারের জন্য কসগেকে গ্রেপ্তার করা হতে পারে। এর আগে গত নভেম্বরে পুরোনো গাড়ি আমদানি নিয়ে কসগের বিরুদ্ধে প্রশ্ন তোলে দেশটির দুর্নীতি দমন কমিশন। এএফপি।সুড়ঙ্গ খুঁড়ে চুরিআর্জেন্টিনার রাজধানী বুয়েনস আয়ার্সে চোরেরা একটি রাষ্ট্রীয় ব্যাংকের ভল্ট পর্যন্ত সুড়ঙ্গ তৈরি করে গ্রাহকদের মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে। নববর্ষের ছুটি কাটিয়ে ওই ব্যাংকের কর্মকর্তারা কর্মস্থলে এসে এ ঘটনাটি দেখতে পান। ধারণা করা হচ্ছে, চোরেরা ছয় মাস ধরে রাতভর কাজ করে ৩০ মিটার দীর্ঘ ওই সুড়ঙ্গটি খনন করে। রাতে বেশ কয়েকবার অ্যালার্ম বাজলেও পুলিশ ব্যাংকটি তালাবদ্ধ দেখে কোনো পদক্ষেপ নেয়নি। বিবিসি।