সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৭০ গ্রাম ক্ষতিগ্রস্তইরানের দক্ষিণাঞ্চলের ফার্স প্রদেশে ভূমিকম্পে প্রায় ৭০টি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে আহত হয়েছে প্রায় ১৬ জন। স্থানীয় সংবাদমাধ্যম জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৩। তেহরান ইউনিভার্সিটির ভূমিকম্পবিষয়ক কেন্দ্রের ওয়েবসাইটে বলা হয়েছে, গতকাল বুধবার প্রদেশের আর্দাকান শহরের নিকটবর্তী এলাকায় স্থানীয় সময় সকাল নয়টা ২৫ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। ২০০৩ সালে ইরানে ভূমিকম্পে ৩০ হাজার লোক মারা যায়। রয়টার্স। চীনে বন্দুকযুদ্ধচীনের পূর্বাঞ্চলে বন্দুকযুদ্ধে তিন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। আহত হয়েছেন ছয়জন। গতকাল বুধবার জননিরাপত্তাবিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে জানানো হয়, শানডং প্রদেশের তাইয়ান শহরে গত মঙ্গলবার সকালে একটি হত্যা মামলার তদন্তের জন্য পুলিশ একটি অ্যাপার্টমেন্টে ঢোকার সময় কয়েকজন বন্দুকধারী পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে পুলিশ এক বন্দুকধারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এ ছাড়া ঘটনাস্থলে একজন মাথায় গুলি করে আত্মহত্যা করে। বাকি বন্দুকধারীরা চারটি গাড়ি ছিনতাই করে পালিয়ে যায়। রয়টার্স। কারাদণ্ডবিমান ছিনতাইয়ের দায়ে লুইস আর্মান্ডো নামের কিউবার বংশোদ্ভূত এক মার্কিন নাগরিককে ১৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আর্মান্ডো ১৯৬৮ সালে নিউইয়র্ক থেকে পুয়ের্তোরিকোগামী একটি বিমানের পাইলটকে অস্ত্রের মুখে জিম্মি করে বিমানটি কিউবার রাজধানী হাভানায় নিয়ে যান। ওই বিমানে ক্রুসহ মোট ১০৩ জন যাত্রী ছিল। আর্মান্ডো ২০০৯ সালে তাঁর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে পুনরায় যুক্তরাষ্ট্রে ফিরে যান। গত বছরের মার্চে তিনি দোষী সাব্যস্ত হন। বিবিসি। দেহাবশেষ উত্তোলনঅস্ট্রিয়ার পশ্চিমাঞ্চলের তাইরল প্রদেশের একটি মানসিক হাসপাতাল চত্বরের সমাধিক্ষেত্র থেকে দেহাবশেষ তোলা হচ্ছে। ধারণা করা হচ্ছে, সেখানে নাৎসি বাহিনীর হাতে নিহত ২২০ জনের দেহাবশেষ রয়েছে। নাৎসি যুগে হাজার হাজার প্রতিবন্ধী ব্যক্তিকে বেঁচে থাকার অনুপযুক্ত বিবেচনা করে হত্যা করা হয়েছিল। ওই হাসপাতালের অনেক মানসিক রোগীই এ হত্যাযজ্ঞের শিকার হয় বলে ধারণা করা হয়। নাৎসি যুগে অস্ট্রিয়ার লিনজ শহরের মাত্র একটি মানসিক হাসপাতালের প্রায় ৩০ হাজার রোগীকে হত্যা করা হয়। বিবিসি।