সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাজ উদ্ধারআরব সাগরে জলদস্যুদের কবলে পড়া ব্রিটেনের একটি জাহাজ উদ্ধার করেছে অস্ট্রেলিয়ার নৌবাহিনী। অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, গত সোমবার বিকেলে রসায়নিক দ্রব্য বহনকারী ব্রিটেনের ওই জাহাজটি জলদস্যুদের কবলে পড়ে। এ সময় অস্ট্রেলিয়ার নৌবাহিনীর একটি জাহাজ উদ্ধারে এগিয়ে গেলে জলদস্যুরা পালিয়ে যায়। এএফপি। কফির কারণেযুক্তরাষ্ট্রের ইউনাইটেড এয়ারলাইনসের একটি বিমানে ছিনতাইয়ের সতর্কসংকেত বাজার কারণ উদঘাটিত হয়েছে। ওই বিমানের পাইলটের কফির মগ থেকে হঠাৎ করে কিছু কফি ছলকে বেতারযন্ত্রে পড়ার কারণে ওই সতর্কসংকেত বেজে ওঠে। এ কারণেই গত সোমবার বিমানটি কানাডার টরোন্টোর পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। বিমানটি জার্মানির ফ্রাঙ্কফুর্টের উদ্দেশে রওনা হয়েছিল। বিবিসি।আত্মসাতের জন্যজার্মানিতে আইরিস ইডেলম্যান নামের এক নারী তাঁর বৃদ্ধ নানীকে একটি কক্ষে তিন বছর আটকে রেখেছিলেন। তাঁর নানীকে সরকারের দেওয়া বৃদ্ধকল্যাণ ভাতা আত্মসাতের জন্য তিনি এ কাজ করেন। আইরিস একজন দক্ষ প্রকৌশলী। বিদ্যুৎবিহীন একটি অন্ধকার কক্ষে তিনি তাঁর নানীকে আটকে রেখেছিলেন। ২০০৮ সালে পুলিশ ওই বৃদ্ধাকে উদ্ধার করে এবং আইরিসকে আটক করে। টেলিগ্রাফ।