সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রেপ্তারভারতের কর্ণাটক রাজ্যের সাবেক খাদ্য ও ত্রাণমন্ত্রী হারাটল হালাপ্পাকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। হালাপ্পার একজন ঘনিষ্ঠ বন্ধুর স্ত্রী তাঁর বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ আনায় গত সপ্তাহে তিনি পদত্যাগ করেন। তবে তিনি তা অস্বীকার করে বলেছেন, রাজনৈতিকভাবে তাঁকে হেয় করার জন্যই এ অভিযোগ আনা হয়েছে। গতকাল সোমবার তাঁকে বেঙ্গালুরুর একটি আদালতে হাজির করার কথা। বিবিসি অনলাইন।গণকবরসার্বিয়ায় একটি গণকবরের সন্ধান পাওয়া গেছে। সেখানে প্রায় আড়াই শ মৃত ব্যক্তির হাড়গোড় পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, এগুলো কসোভোর আলবেনীয় বিদ্রোহীদের কঙ্কাল। ১৯৯৮-৯৯ সালে সার্ব বাহিনী আলবেনীয়দের ওপর যে গণহত্যা চালায়, এটি তারই একটি নজির। এর আগে ২০০১ সালে সার্বিয়ায় বিভিন্ন স্থানে গণকবর খুঁড়ে প্রায় ৮০০ আলবেনীয়র কঙ্কাল উদ্ধার করা হয়। বিবিসি অনলাইন।